ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বেগম খালেদা জিয়া'র সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের ফিরোজা বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ড. এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।এর আগে খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসে প্রায় এক দশক পর সেনাকুঞ্জ পরিদর্শন করেন। সেখানে তিনি ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।